ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দেশে ফিরলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত: কাদের

  • আপডেট সময়: ০১:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ২৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিল করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সফর শেষে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কাদের বলেন, সাত কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ আছি। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।

এদিকে ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে ঢাবি শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। অন্যদিকে সময়ে মতো পরীক্ষা নেয়া, ফল প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অসন্তুষ্ট। মাঝে মাঝেই আন্দোলনে নামছেন তারাও।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রধানমন্ত্রী দেশে ফিরলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত: কাদের

আপডেট সময়: ০১:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯