ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে ট্রাম্পের ক্রিকেট ব্যাট উপহার

  • আপডেট সময়: ১১:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে যান ইমরান খান। আর এই সফরে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের বেলায় ক্রিকেটীয় কোনো ব্যাপার ঘটবে না তা কি করে হয়। সেখানে পৌছানোর পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান খান। সাক্ষাৎ পর্বে ট্রাম্পের কাছ থেকে ক্রিকেট ব্যাট উপহার পান তিনি। সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের ছবিও।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ইমরানের হাতে এ দুটি উপহার তুলে দেন ট্রাম্প। ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের টুইটে এ উপহারের ছবি প্রকাশ করা হয়েছে।

এ সময় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে নিয়ে ট্রাম্প বলেন, ‘খুবই জনপ্রিয়, অসাধারণ অ্যাথলেট ও পাকিস্তানের অন্যতম সেরা প্রধানমন্ত্রী’-এর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা দারুণ সম্মানের ব্যাপার।

রাজনীতিতে আসার আগে দুই দশকেরও বেশি সময় পাকিস্তান ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন ইমরান খান। দেশটির নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৯৯২ বিশ্বকাপ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইমরান খানকে ট্রাম্পের ক্রিকেট ব্যাট উপহার

আপডেট সময়: ১১:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯