ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

  • আপডেট সময়: ১২:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ২৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বরিশাল প্রতিনিধি : বরিশালে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।মৃত ফয়সাল চরাদী এলাকার আব্দুর রব আলীর ছেলে।

মৃত ফয়সালের বাবা রব আলী জানান, সোমবার রাতে দোকানে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পুষ্টে হয়ে গুরুতর আহত হন ফয়সাল। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয় ৫ বছরের শিশু সাইদুল। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সাইদুল পটুয়াখালী জেলা সদরের চৌমাথা ১ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা শাহআলম মৃধার ছেলে। অপরদিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় প্রদীপ সুতার দীপ্ত (২০) নামে বিএম কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত প্রদীপ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার বাসিন্দা পরিমল সুতারের ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মৃত প্রদীপের বাবা পরিমল সুতার জানান, শনিবার বিকেলের দিকে বরিশাল থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করেছিল বা তাকে করানো হয়ে থাকতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. ইউনুস খান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বরিশালে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট সময়: ১২:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯