ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই

  • আপডেট সময়: ০১:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি। ২ আগস্ট পর্যন্ত চলবে এ অগ্রিম টিকিট বিক্রি। রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত রেলের ফিরতি টিকিট বিক্রি চলবে বলেও মন্ত্রী জানান।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। যারা প্রথম দিন অর্থাৎ ২৯ জুলাই টিকিট সংগ্রহ করবেন তারা ৭ আগস্ট, যারা ৩০ জুলাই সংগ্রহ করবেন তারা ৮ আগস্ট, যারা ৩১ জুলাই সংগ্রহ করবেন তারা ৯ আগস্ট, যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট, যারা ২ আগস্ট সংগ্রহ করবেন তারা ১১ আগস্টের টিকিট পাবেন।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবার পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একনাগারে টিকিট বিক্রি চলবে।’

রেলমন্ত্রী আরো বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। তিনি বলেন, ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্টের টিকিট পাবেন।

বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

রেলমন্ত্রী আরো জানান, ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই

আপডেট সময়: ০১:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯