ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ইমরান খানের ভাষণে বাধা, উঠলো স্লোগান

  • আপডেট সময়: ০৩:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ দেওয়ার সময় বাধার সৃষ্টি করলেন বালোচ অ্যাক্টিভিস্টরা। স্বাধীন বালোচিস্তানের দাবিতে চলল স্লোগান।

ওয়াশিংটন ডিসির এরিনা ওয়ানে যুক্তরাষ্ট্র নিবাসী প্রচুর পাকিস্তানি নাগরিকের উদ্দেশে বক্তব্য রাখছিলেন ইমরান খান। তখনই আচমকা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন স্বাধীন বালোচিস্তানের সমর্থক কর্মীরা।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তারা পাকিস্তানি নিরাপত্তা রক্ষীদের উপর অত্যাচারের অভিযোগে সরব। তাদের দাবি, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বালোচিস্তানে। ইমরানের বক্তৃতা সাময়িক বন্ধ হলেও ২-৩ মিনিটের মধ্যেই স্লোগানধারীদের অডিটোরিয়াম থেকে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ওয়াশিংটনে ইমরান খানের ভাষণে বাধা, উঠলো স্লোগান

আপডেট সময়: ০৩:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯