ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে ৩২ জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময়: ১১:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রোববার বজ্রপাতে কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন। মাত্র একদিন আগেই বজ্রপাতে নিহত হন আরো একজন।

সে দেশে বজ্রপাতে প্রাণহানি কোনো নতুন ঘটনা নয়। প্রতিবছর ভারতে বজ্রপাতে ২৫শ মানুষ মারা যায় বলে এক পরিসংখ্যান থেকে জানা গেছে।

রোববারের বজ্রপাতে উত্তর প্রদেশের কানপুর ও ফতেহপুরে সাতজন করে, ঝাঁসিতে পাঁচজন, জালাউনে চারজন, হামিরপুরে তিনজন, গাজীপুরে দুইজন এবং জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুট এলাকায় একজন করে মারা গেছেন বলে রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজ জানিয়েছে। এর আগে গত শনিবার দেওরিয়ায় বজ্রপাতে আরো এক ব্যক্তি নিহত হন।

এছাড়া গত রোববার রাজস্থান রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২৬ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও আট নারীসহ আরো ১৮ শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর দু দিন আগে অর্থাৎ গত শুক্রবার বিহারে নেপালের সীমান্তবর্তী নাওদা জেলায় বজ্রপাতে মারা গেছে নয়জন। এদের মধ্যে আটজনই শিশু।

এদিকে বজ্রপাতে এত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি নিহতদের প্রতি পরিবারকে চার লাখ রুপি করে দেয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বজ্রপাতে ৩২ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়: ১১:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯