লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে মঙ্গলবার পুকুরের পানিতে ডুরে আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। আলেমা আকতার ওই গ্রামের আলম মিয়ার মেয়ে সেলিনা আকতার একই উপজেলার গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে। সেলিনা আকতার নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু জানান, দুই শিশু বাড়ির পেছনে পুকুর পাড়ে বল খেলছিল। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হলেও শিশু দুটি কোথায়ও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে তারা শিশু দু’টির মৃতদেহ ও বলটি পুকুরে ভাসতে দেখে। তিনি আরও জানান, পরিবারের লোকজন ধারনা করছেন খেলার একপর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন ওই দুই শিশু বলটি নিয়ে আসার জন্য পুকুরের পানিতে নামলে তারা তলিয়ে যায়।
























