ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪০তম বিসিএসের ফল ঈদের আগে

  • আপডেট সময়: ০৬:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ২০৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঈদের আগে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। ওই সূত্র জানায়, ফলাফল প্রকাশের জন্য পিএসসি দ্রুতগতিতে কাজ করছে। এ বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে? জানতে চাইলে ওই সূত্র বলে, ‘আমরা ৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল ঈদের আগেই প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি ঈদের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।’

পিএসসি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

৪০তম বিসিএসের ফল ঈদের আগে

আপডেট সময়: ০৬:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯