ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময়: ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ১৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে সরকারি সফরের উদ্দেশ্যে লন্ডনের পথে আজ ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও করাবেন।

প্রেসসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময়: ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯