ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেলা প্রশাসকদের বিশেষ পুলিশের প্রয়োজন নেই’

  • আপডেট সময়: ০২:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিন আজ। এতে জেলা প্রশাসকরা তাদের মোবাইল কোর্টের পরিধি বাড়ানোর জন্য সার্বক্ষণিক বিশেষায়িত একটি পুলিশ ফোর্স চেয়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেছেন, ‘মোবাইল কোর্টের পরিধি যেটা প্রয়োজন সেটা অলরেডি হয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে। সেজন্য মোবাইল কোর্টের আওতায় যতটুকু আনা হয়েছে, সেটা নিয়েও কাজ হচ্ছে। বিশেষ পুলিশতো প্রয়োজন নেই। কারণ, পুলিশরা সবসময় জেলা প্রশাসকদের সহযোগিতা করেন।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষ গণমাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের পশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসিদের নির্দেশনায় পুলিশ সব জায়গায় কাজ করছেন। বিজিবি, আনসারসহ আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় একসঙ্গে বসে কাজ করেন।’

ডিসিদের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (ডিসিরা) যেগুলো বলেছেন, সবগুলোই যুক্তিসঙ্গত। ইতোমধ্যেই এগুলো আমরা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। যেগুলো বাকি রয়েছে, সেগুলোও আমরা করে ফেলব।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘জেলা প্রশাসকদের বিশেষ পুলিশের প্রয়োজন নেই’

আপডেট সময়: ০২:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯