ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা মোকাবেলায় আর্মি, নেভি, এয়ারফোর্স প্রস্তুত : সেনাপ্রধান

  • আপডেট সময়: ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ১৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বন্যা পরিস্থিতি মোকাবেলায় যেকোনো ধরনের সহযোগিতা দিতে আর্মি, নেভি ও এয়ারফোর্স প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান সাংবাদিকদের এ কথা জানান।

বন্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, ‘আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আমরা যে জিনিসটা সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি। যদি এ ধরনের কিছু হয় তখন যেকোনো সময় যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই আমরা প্রস্তুত আছি।’

আজ বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন। অধিবেশনে নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীও উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বন্যা মোকাবেলায় আর্মি, নেভি, এয়ারফোর্স প্রস্তুত : সেনাপ্রধান

আপডেট সময়: ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯