ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গান শোনানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা; কিশোর আটক

  • আপডেট সময়: ০২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ২২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: যশোরের শার্শায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে। নয়ন হোসেন শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্বজনেরা জানায়, রোববার (২৭ অক্টোবর) বিকেলে নয়নদের বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল ওই ছাত্রী। এ সময় নয়ন তাকে কৌশলে গান শোনানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে নয়নদের বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন নয়নের ঘরের দরজা বন্ধ।

ভিতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা ভেতর থেকে বন্ধ দেখে ছাত্রীর মা ঘরের জানালা খুলে দেখেন নয়ন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করছে। তখন মেয়েটির মা চিৎকার দিলে নয়ন তাকে ফেলে পালিয়ে যায়। এ সময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকের পর নয়নকে সোমবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গান শোনানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা; কিশোর আটক

আপডেট সময়: ০২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯