ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮৬ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময়

  • আপডেট সময়: ০৮:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আবারও পিছিয়েছে। আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এই নিয়ে ৮৬ বারের মতোে এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এ তথ্য জানান।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন‌্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

৮৬ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময়

আপডেট সময়: ০৮:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২