ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭৩ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

  • আপডেট সময়: ১০:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ১৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রামের বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী এক যাত্রীর ব্যাগ থেকে ৭৩ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

শনিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব মুদ্রা জব্দ করেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক যাত্রী মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার আফজাল নগর এলাকায়। তাঁর কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকার সমপরিমাণ। ব্যাগে সেলাই করা অবস্থায় মুদ্রাগুলো রাখা ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, মোহাম্মদ আলী এ বছর ছয়বার বিদেশে যান। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ
জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭৩ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

আপডেট সময়: ১০:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২