ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩তম বিসিএস-এ ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

  • আপডেট সময়: ০২:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

শুক্রবার রাতে পিএসসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৫৭২ জন। এ হিসেবে পরীক্ষায় অংশ নেননি ১ লাখ ২১ হাজার ২৬০ জন।

উল্লেখ্য, গেল বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের জন্য বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় এ বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

৪৩তম বিসিএস-এ ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

আপডেট সময়: ০২:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১