ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ ছাত্রীকে স্প্রে দিয়ে অজ্ঞানের ঘটনায় এলাকায় তোলপাড়

  • আপডেট সময়: ০৯:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় দুই ছাত্রীর শরীরে স্প্রে দিয়ে অজ্ঞান করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই ছাত্রী হুমায়রা (১১) ও বৈশাখী (১১) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দু’জনই চরনিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর এলাকায় তোলপাড় চলছে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য পৌর শহরসহ উপজেলার ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে।

শিক্ষার্থী হুমায়ারার মামা মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, মডেল পরীক্ষার জন্য তারা স্কুল যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে দুই অপরিচিত ব্যক্তি ঘাসের উপর স্প্রে করে হুমায়রা ও বৈশাখীর শরীরের তা ছুঁড়ে মারার কিছুক্ষণ যেতে না যেতেই তারা দু’জন বমি করতে করতে রাস্তায় অচেতন হয়ে পড়ে। স্থানীরা তাদেরকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় ও হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক চিন্ময় হাওলাদার জানান, ওরা কিছু একটা স্প্রে করার কথা বলেছে। তবে প্রচণ্ড ভয় পেয়েছে। আর কিছু না। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কলাপাড়ার থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুজব।

লোকগুলোর অঙ্গভঙ্গির কারণে ভয় পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। গুজবে কান না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২ ছাত্রীকে স্প্রে দিয়ে অজ্ঞানের ঘটনায় এলাকায় তোলপাড়

আপডেট সময়: ০৯:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯