ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ জুন এইচএসসি পরীক্ষা: যশোর বোর্ডে দুই বছরে ঝরে পড়েছে ১৮ হাজার শিক্ষার্থী

  • আপডেট সময়: ১০:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৩ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন। অথচ ২০২৩ সালে এ বোর্ড থেকে এসএসসি পাস করেছিল ১ লাখ ৩৪ হাজার ২১৩ শিক্ষার্থী। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ঝরে পড়েছে ১৭ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন। তবে কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টিতে, যেখানে ৫৭৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৪৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৭৬৪ জন। এর মধ্যে মোট ছাত্রী ৫৮ হাজার ৪৭২ জন এবং ছাত্র ৫৭ হাজার ৮৫৪ জন।
জেলার ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা ও অংশগ্রহণকারী কলেজের তথ্য:
যশোর: ৫০ কেন্দ্র, ১১৬ কলেজ
খুলনা: ৪৬ কেন্দ্র, ১১১ কলেজ
সাতক্ষীরা: ২৩ কেন্দ্র, ৭৪ কলেজ
বাগেরহাট: ২১ কেন্দ্র, ৪৯ কলেজ
কুষ্টিয়া: ২৩ কেন্দ্র, ৭৯ কলেজ
চুয়াডাঙ্গা: ১২ কেন্দ্র, ২৪ কলেজ
মেহেরপুর: ৭ কেন্দ্র, ২২ কলেজ
নড়াইল: ১১ কেন্দ্র, ২৪ কলেজ
ঝিনাইদহ: ২৭ কেন্দ্র, ৮৫ কলেজ
মাগুরা: ২০ কেন্দ্র, ৩৯ কলেজ

এ বছর কেন্দ্র ভেন্যু প্রথা বাতিল করায়, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর নিজেদের কলেজে পরীক্ষা দিতে পারবে না। এতে কেন্দ্রভিত্তিক অনিয়ম ও স্বজনপ্রীতি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে যশোরের একটি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু বলেন,“ভেন্যু প্রথা বাতিলের ফলে স্বচ্ছতার জায়গাটি জোরদার হবে। বোর্ডকে এজন্য ধন্যবাদ জানাই।”

পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল মতিন জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে একাধিক ভিজিলেন্স টিম। পরীক্ষাকেন্দ্রে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় মূল উত্তরপত্র ও আনুষঙ্গিক মালামাল। আগামী ২১ জুনের মধ্যে সব সরবরাহ শেষ হবে।

তিনি আরও বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি থাকবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না। আশা করি, আগামী ২৬ জুন থেকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হবে।”

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২৬ জুন এইচএসসি পরীক্ষা: যশোর বোর্ডে দুই বছরে ঝরে পড়েছে ১৮ হাজার শিক্ষার্থী

আপডেট সময়: ১০:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫