ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করল শিক্ষার্থীরা

  • আপডেট সময়: ০৬:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া পাসের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর বকশিবাজার মোড়ের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এর আগে হাফ পাস নিয়ে চালকের সহকারী (হেরপার) হেনস্তা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজ ও বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েটের শিক্ষার্থীরাও তাতে যোগ দেন।

সকাল থেকে শুরু হওয়া অবরোধে শিক্ষার্থীরা চালকের সহকারীর বিচার ও হাফ পাস নিশ্চিতের দাবি জানান। পরবর্তীতে ঠিকানা ও মৌমিতা বাসের মালিকপক্ষ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আলোচনা করে। সেখানে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হল- বাংলাদেশের সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা, ছাত্রীদের হয়রানি ও হেনস্তা করা চালকের সহকারীকে আইনের আওতায় নিয়ে আসা ও বাসে সব শিক্ষার্থীকে ওঠার সুযোগ দেওয়া।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা ২৪ ঘণ্টার সময় দিয়েছি। এর মধ্যে দাবির বাস্তবায়ন দেখতে চাই। অন্যথায় আমরা আবারও আন্দোলনে নামব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করল শিক্ষার্থীরা

আপডেট সময়: ০৬:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১