ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২১ বছর পর মিললো চিত্রনায়িকা লিমার খোঁজ

  • আপডেট সময়: ০৮:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ১৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ক্যারিয়ার খুব একটা উজ্জ্বল না হলেও তিনি পরিচিত সালমান শাহ্‌র নায়িকা লিমা নামেই। লিমা ‘প্রেমযুদ্ধ’ ও ‘কন্যাদান’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন। সেই জুটি খুব একটা সফল না হলেও আলোচনায় ছিলো তার মিষ্টি চেহারার সাবলীল অভিনয়ের জন্য।

এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি এই জুটিকে। মাত্র ৮ বছরের অভিনয়জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ১৯৯৮ সালের শেষের দিকে হঠাৎ অভিনয় থেকে দূরে চলে যান শামীমা আলি লিমা।

এরপর ২১ বছর ধরে লিমার কোনো খোঁজ নেই। তার খোঁজ ছিলো না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও। জনপ্রিয় সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘তার খবর কেউই জানি না।’ তবে সম্প্রতি মিডিয়ার সামনে এলেন লিমা, বললেন হারিয়ে যাওয়ার গল্প।

অভিনয় থেকে সরে যাওয়া প্রসঙ্গে লিমা বলেন, ‘অভিনয় করতে করতে একসময় মোটা হয়ে যাচ্ছিলাম। স্থূলতা দিন দিন বাড়ছিল। অন্যদিকে বাবাও পারিপার্শ্বিক চাপে চাইছিলেন না আর অভিনয় করি। তখন নিজের সিদ্ধান্তেই অভিনয় থেকে সরে আসি।’

তবে লিমার চিত্র জগত ছাড়ার পেছনে কোনো অভিমান ছিলো কিনা সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। নিশ্চিত করে বললেন, আমার কারও ওপর কোনো অভিমান নেই। সিমপ্লি ব্যক্তিগত কারণ।

অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে বিউটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর টানা ২১ বছর লিমা সিনেমার কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২১ বছর পর মিললো চিত্রনায়িকা লিমার খোঁজ

আপডেট সময়: ০৮:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০