ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখ টাকার দেনমোহরে কারাগারে হাজতির সঙ্গে বাদীর বিয়ে

  • আপডেট সময়: ০৯:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ১০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০ লাখ এক টাকা দেনমোহরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দির সঙ্গে মামলার বাদীর (নারী) বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার দুপুরে কারাগারের অফিসকক্ষে তাদের এ বিয়ে সম্পন্ন হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কেএম আক্কাসের (৪০) সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বাদী সাজেদা আক্তারের (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়েতে ২০ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, এ বছরের মার্চের দিকে নারী ও শিশু দমন নির্যাতন আইনে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আক্কাসকে এ কারাগারে পাঠানো হয়। তারপর থেকে তিনি এ কারাগারে বন্দি হিসেবে আছেন। তার হাজতি নং- ৪৮৬/২১। হাইকোর্টের নির্দেশে বিয়ে সম্পন্ন করা হয়েছে।

কারাগারে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতি ও বর-কনেসহ সকলের সম্মতিতে বন্দি হাজতি ও বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২০ লাখ টাকার দেনমোহরে কারাগারে হাজতির সঙ্গে বাদীর বিয়ে

আপডেট সময়: ০৯:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১