ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে কোন বিভাগ থাকছে না

  • আপডেট সময়: ১০:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২৪ সাল থেকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখবো নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছেন কি না। সেটি এখন দেখার বিষয়। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো তখন নিজেদের সার্থক মনে করবো।

তিনি বলেন, আগের পাঠক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠক্রম প্রণয়ন করা হয়েছে।

দীপু মনি আরও বলেন, আমরা দীর্ঘদিন পর নতুন একটি প্রক্রিয়ায় এগোতে চাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা চাই। শিক্ষকদের প্রশিক্ষণ ও ল্যাবরেটরি প্রয়োজন হবে। যদি কোনো প্রতিষ্ঠান নিজেরা সেটা ম্যানেজ করতে পারে ভারো, অন্যথা আমরাও করে দেবো।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে কোন বিভাগ থাকছে না

আপডেট সময়: ১০:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২