ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত হাইকোর্টে

  • আপডেট সময়: ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তার মনোনয়ন গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টে হিরো আলমের দায়ের করা রিটের বিষয়ে শুনানি হয়। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি করেন।

এর আগে সোমবার হিরো আলম পৃথক রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ইয়ারুল ইসলাম।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিলের পর সেটি খারিজ করা হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হিরো আলমের মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত হাইকোর্টে

আপডেট সময়: ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩