ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার প্রত্যর্পণে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে, প্রত্যাশা টবি ক্যাডম্যানের

  • আপডেট সময়: ১০:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ন্যায়বিচারের স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলে প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ সোমবার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান বলেন, এখানে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা দেওয়া হবে। এখন দেখার বিষয়, ভারত বিচারহীনতার পক্ষে দাঁড়াবে নাকি বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে দাঁড়াবে?

তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইন মেনে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে। শেখ হাসিনা এখানে আইনজীবীর মাধ্যমে নিজ মামলা মেক আউট করতে পারবেন।’

এ সময় ক্যাডম্যানের সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাসিনার প্রত্যর্পণে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে, প্রত্যাশা টবি ক্যাডম্যানের

আপডেট সময়: ১০:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫