ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

  • আপডেট সময়: ০২:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে। এমনটি জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

তাকে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিকেল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষণ তার নেই। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।

কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তার একটি সিনেমার শুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন রজনীকান্ত।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

আপডেট সময়: ০২:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০