ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ

  • আপডেট সময়: ১০:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারতের চলমান আইপিএলের কারণে মূল দলে বেশকয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। বেশ কয়েকজন ক্রিকেট বিশ্লেষক, দলটিকে কিউইদের ‘বি’ টিম বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ে চমক দেখিয়ে প্রথম ওয়ানডেতে টাইগারদের ২৬ রানে হারিয়েছে টম লাথামের দল।

শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবার দিতে নেমে ৮ হাতে থাকতে ২২১ রানে অলআউট হয় টাইগাররা। এতে ২৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

মিরপুরে সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা।

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ তিন ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ

আপডেট সময়: ১০:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬