ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের ডিমকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • আপডেট সময়: ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হাইকোর্টের একটি এজলাসে বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আইনজীবীদের ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী।

বিজয় ৭১ ভবনের ৩২ নম্বর আদালত এ ঘটনা ঘটে। তবে ছুড়ে মারা ডিম বিচারপতির গায়ে লাগেনি। উদ্ভূত পরিস্থিতিতে হৈ চৈ হট্টগোলের মধ্যে বিচারপতি আশরাফুল কামাল ও বেঞ্চের কনিষ্ট বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ত্যাগ করেন। এরপর বাকি সময় ওই বেঞ্চে আর বিচারকাজ হয়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাইকোর্টের ডিমকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট সময়: ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪