ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হলি আর্টিজান মামলার আসামির মাথায় আইএসের টুপি!

  • আপডেট সময়: ০৪:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। এ সময় ৮ আসামির মধ্যে একজনের মাথায় জঙ্গি সংগঠন আইএস`র টুপি দেখা গেছে। কারাবেষ্টনীর মধ্যে কীভাবে আসামির মাথায় এই টুপিটা এলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

যেই আসামির নাম আইএসের টুপিটা দেখা গেছে তার নাম রাকিবুল হাসান রিগ্যান। অন্য আসামিদের সঙ্গে তাকেও আজ সকালে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ গঠনের পর ৫২ কার্যদিবসে যুক্তিতর্ক শেষে ঘোষণা করা হলো এই রায়।

যে আসামীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম। খালাস পেয়েছেন নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান হিসেবে পরিচিত মিজানুর রহমান ওরফে বড় মিজান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হলি আর্টিজান মামলার আসামির মাথায় আইএসের টুপি!

আপডেট সময়: ০৪:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯