ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

  • আপডেট সময়: ০৭:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) সকাল ১০টায় আদালতে উপস্থিত করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত পরবর্তী ২৬ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন।

তিনি আরও বলেন, গত বছরের ৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সে মামলায় আইভী এজাহারভুক্ত ১২ নাম্বার আসামি। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০০ জনকে বিবাদী করা হয়।

এর আগে, শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী

আপডেট সময়: ০৭:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫