ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজে কতজন বাংলাদেশী যেতে পারবেন, জানাল সৌদি আরব

  • আপডেট সময়: ১০:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলতি বছরের হজে কোন দেশ থেকে কতজন হজযাত্রী যেতে পারবেন, সেই সংখ্যা নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী।

শনিবার (২৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে দেশভিত্তিক হজযাত্রীদের সংখ্যা নির্ধারণের খবর নিশ্চিত করেছে সৌদি গেজেট।

সৌদি আরবের প্রকাশিত হজ কোটা অনুযায়ী, এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ৫১ জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে হজ করার সুযোগ পাবেন ৮১ হাজার ১৩২ জন হজযাত্রী। তৃতীয় অবস্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জন এবার হজ করার সুযোগ পাবেন। এদিকে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী।

আরব দেশগুলোর মধ্যে মিসর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজ করার সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন এবার হজ করতে পারবেন। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চীন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ দেবে সৌদি আরব।

এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ হজ করার সুযোগ পাবেন। দেশটি থেকে মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সূত্র : সৌদি গেজেট

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

হজে কতজন বাংলাদেশী যেতে পারবেন, জানাল সৌদি আরব

আপডেট সময়: ১০:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২