ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম‍্যান সহ ৪ জনের মর্মান্তিক মৃত‍্যু

  • আপডেট সময়: ০৮:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের নয়াপাড়ায় সোমবার বিকেলে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ লোক মারা যান।

পরে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৩ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। আহত ৩ জনের মধ্যে একজন মাগরিফাত মিম ওরফে নওরিন তিনিও ঢাকার তালতলার বাসিন্দা।

ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হ্ইাওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

অপর নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম‍্যান সহ ৪ জনের মর্মান্তিক মৃত‍্যু

আপডেট সময়: ০৮:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০