ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

  • আপডেট সময়: ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জহিরুল ইসলাম ও তার স্ত্রী সাবিকুন্নাহার মিম দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বুধবার রাতে জহিরুল বাসায় ফিরে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া হয়। তখন ক্ষুব্ধ হয়ে স্ত্রী স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন বলে জানা গেছে।

জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।

জহিরুল ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। আর মিম একই এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

আপডেট সময়: ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬