ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ

  • আপডেট সময়: ০৯:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আপনার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হককে দেখতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘নুরুল হক নুরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে এমনটি বলা হচ্ছে। কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। আর নুরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী নুরের বুকে খোঁচা দিয়েছে। বুকে বুট দিয়ে পারা দিয়েছে। এটি কোন ধরনের বর্বরতা! নুরের অবস্থা আশঙ্কামুক্ত না। তাকে দেশের বাইরে নেওয়া লাগতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের হত্যার উদ্দেশ্য ও পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই, আওয়ামী লীগের আমলে যা করেছে, ড. ইউনুসের আমলেও একই স্টাইলে কাজ করতে চায়। কিন্তু আমরা তা করতে দিব না। ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন-দরবার চলছে। তাদেরকে বিরধি দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই ঘটনায় আপনার কোন দায় আছে কিনা, এই হামলার পিছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি চুপ থাকলে আমরা ধরে নেবো, এই ঘটনার সাথে আপনিও জড়িত। আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না। গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’

রাশেদ খান আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করে এই ঘটনার আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা সেনা ও পুলিশের নামে মামলা করতে চাই।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ

আপডেট সময়: ০৯:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫