ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজের ছুটি আরও একসপ্তাহ বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: ০৭:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উপর নির্ভর করছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। স্কুল-কলেজের ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে। ৬ ফেব্রুয়ারির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবলায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।

এর আগে ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

স্কুল-কলেজের ছুটি আরও একসপ্তাহ বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০৭:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২