ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় জঙ্গি হামলায় সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে ২৬

  • আপডেট সময়: ০৯:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
  • ১৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আফ্রিকা মহাদেশের দেশ, যুদ্ধ-বিধ্বস্ত সোমালিয়ার একটি হোটেলে জঙ্গি হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ জন হয়েছে।

বিবিসি জানায়, শনিবার (১৩ জুলাই) সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বন্দর শহর কিসমায়োতে অ্যাসাসে নামের একটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এক আত্মঘাতী হামলাকারী গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে ওই হোটেলে ঢুকে পড়ে। এরপর বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হয় যার মধ্যে খ্যাতিমান সাংবাদিক হোডান নালেয়াহ ও তার স্বামীসহ বেশ কযেকজন বিদেশিও রয়েছেন।

হোটেলটিকে নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েক ঘণ্টা সময় নিতে হয়েছে। ইতোমধ্যে ইসলামি জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

হোটেল কর্তৃপক্ষ নিহতদের মধ্যে একজন রাজনীতিবিদ, তিনজন কেনিয়ার নাগরিক, তিনজন তানজেনিয়ার নাগরিক, দুইজন আমেরিকার ও একজন ব্রিটিশ নাগরিকের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।

সোমালিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট অহমেদ মোহামেদ ২৬ জনের মৃত্যু এবং ৫০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ায় জঙ্গি হামলায় সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে ২৬

আপডেট সময়: ০৯:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯