ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

  • আপডেট সময়: ১১:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • ১২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মারা যাওয়া খবর পাওয়া গেছে। নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র। নিহতের দেহে গুলির চিহ্ন রয়েছে বলে বিজিবি জানায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধাণ্যখোলা ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ এর একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে মৃতদেহ বাংলাদেশের ধাণ্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।

সকালে মাঠে কাজ করতে গিয়ে ধাণ্যখোলা গ্রামের লোকজন মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

আপডেট সময়: ১১:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০