ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৫ থানার ওসিকে বদলি করলেন নতুন এসপি

  • আপডেট সময়: ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বড় ধরনের রদবদল আনা হয়েছে সিলেটের পুলিশ প্রশাসনে। বৃহস্পতিবার একসাথে বদলি করা হয়েছে সিলেটের বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

বদলিকৃতদের মধ্যে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিলকে সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বিশ্বনাথ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ লাইনসের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক এবং জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মো. আবু নাসের।

বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়। গত ১৫ জুন সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন ফরিদ উদ্দিন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সিলেটে ৫ থানার ওসিকে বদলি করলেন নতুন এসপি

আপডেট সময়: ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯