ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহা হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

  • আপডেট সময়: ০৬:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত ও বরখাস্ত কনস্টেবল সাগর দেব এবং টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন। এছাড়া রায়ে বাকি সাতজনকে বেকুসুর খালাস দেন আদালতের বিচারক।

এর আগে সকালে আসার কথা থাকলেও দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হয় মামলায় অভিযুক্ত বিতর্কিত ওসি প্রদীপ কুমার ও লিয়াকতসহ ১৫ আসামিকে।

দুপুর ২টা ২৫ মিনিটে এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক। এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান। সাক্ষ্য প্রমাণে কার কি অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণা করেন বিচারক। রায়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চার সদস্যকে বেখসুর খালাস দেওয়া হয়েছে। এমনটি জানিয়েছে বিচার সংশ্লিষ্ট সূত্র।

নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডের ১৮ মাসের মাথায় রায় ঘোষণা হচ্ছে এ মামলার। বিচারিক কার্যক্রম শুরু করে মাত্র ৩৩ কার্যদিবসে শেষ হয়েছে মামলাটির পরবর্তী কাজ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

সিনহা হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময়: ০৬:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২