লোকসমাচার ডেস্ক:সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই সিটি করপোরেশনে জনগণের ভোট পেয়ে বিজয়ী হতে পারে এমন প্রার্থীকেই দল থেকে মনোনয়ন দেয়া হবে। বিতর্কিত কেউ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়ক চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ঢাকার দুই সিটির নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি।


























