ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসি-স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারে না: নাহিদ ইসলাম

  • আপডেট সময়: ০৬:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারে না। এটি প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।

তিনি বলেন, হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ বলেন, গোয়েন্দা সংস্থাকে বিরোধি দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সাথে। কিন্তু এখন খুনীকে ধরতে পারে না। ডিপস্টেট নিয়ে কথা বলতে হবে। ৭১ সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিলো, এখনও চলছে। কাল উৎসব করতে নয়, প্রতিরোধ যাত্রা করবো।

হাদির ওপর হামলায় ভারতের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ভারত যদি মনে করে, আগের মতো হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে। সেটি ভুল প্রমাণ করবো। ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে এটি মাথায় রাখতে হবে।

হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সিইসি-স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারে না: নাহিদ ইসলাম

আপডেট সময়: ০৬:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫