ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাহেদ-মাসুদের ৫২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

  • আপডেট সময়: ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ তাদের ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। আদালত সিআইডির দেয়া আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেফতার করা হয়।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাহেদ-মাসুদের ৫২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

আপডেট সময়: ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০