ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদেক হোসেন খোকার মৃত্যুতে ফখরুলের শোক

  • আপডেট সময়: ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১টায় নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

হাসপাতালে আছেন তার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়াও তার মা ইসমত হোসেন, বোন সারিকা সাদেক, ভাই ইশফাক হোসেন আছেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ অক্টোবর সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাদেক হোসেন খোকার মৃত্যুতে ফখরুলের শোক

আপডেট সময়: ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯