ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকেলে ৪৭ দেশ ঘুরে বাংলাদেশে পর্তুগিজ নারী

  • আপডেট সময়: ১১:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বেনাপোল চেকপোস্ট দিয়ে বাইসাইকেলে বাংলাদেশে এসেছেন আলেকজান্ডার পারদোসা মারটুইস (২৮) নামে এক পর্তুগিজ নারী। রোববার (৫ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন তিনি। এ সময় বাংলাদেশ ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশিদের আতিথেয়তায় আবির্ভূত হয়ে মারটুইস বলেন, বাংলাদেশ সম্পর্কে অনেকে আমাকে ভীতিকর তথ্য দিয়েছিল। কিন্তু আমি সাহস নিয়ে এখানে এসেছি। এখানকার মানুষের আতিথেয়তা সত্যিই মুগ্ধকর। এ স্মৃতি আজীবন মনে রাখব।

ছোটবেলা থেকে ভ্রমণ ও ছবি আঁকার প্রতি প্রচণ্ড ঝোঁক মারটুইস। সে নেশা তাকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমণে। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ শুরু করেন। ইতোমধ্যে তিনি ৪৭টি দেশ ঘুরেছেন।

মারা বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এখানকার মানুষ এত অতিথিপরায়ণ হবে সেটি কল্পনাও করিনি।

ভারত থেকে বাইসাইকেলে ভ্রমণ করে বাংলাদেশের মাটিতে পা রাখা একক নারী হিসেবে মারার এ সাহসিকতা স্থানীয় মানুষদেরও অবাক করেছে। একক নারী ভ্রমণকারীর এমন অনুপ্রেরণামূলক গল্প বাংলাদেশের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য মারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তার মতে, বাংলাদেশের আতিথেয়তা ও মানুষের ভালোবাসা তাকে নতুন প্রেরণা জোগাবে বিশ্ব ভ্রমণ শেষ করতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সাইকেলে ৪৭ দেশ ঘুরে বাংলাদেশে পর্তুগিজ নারী

আপডেট সময়: ১১:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫