ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন, খুনিদের দ্রুত বিচারের দাবি

  • আপডেট সময়: ১০:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৪৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল যশোর কোতয়ালী মডেল থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এই সময় মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা শাখাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা নাসির,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক লোক সমাচার ডটকমের প্রকাশক ও সম্পাদক মোঃ আলী জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আমের আলী, আমিরুল ইসলাম, ফুলতলা প্রতিদিনের ওবায়দুল্লাহ, সহঃ সম্পাদক ও দৈনিক জবাবদিহির মনিরামপুর প্রতিনিধি জাহিদ হোসেন,

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ বুলেটিন ই-কাগজ ও গ্রামীন টিভি নিউজ যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেন, প্রজন্ম একাত্তরের শাহাজাহান শাকিল, বাঘারপাড়া শাখার সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইমাম হোসেন, লোকসমাচার ডটকমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এস এন মোস্তাইন, সোনালী খবরের নিজস্ব প্রতিবেদক খন্দকার জালাল উদ্দিন, সাপ্তাহিক স্মৃতির ভিটাবল্যার প্রতিনিধি গোলাম রসুল, এসবি নিউজ পোর্টালের এম এন আশরাফ শুভ, দৈনিক বর্তমান কথার আতিকুজ্জামান মানিক, ফুলতলা প্রতিদিনের নুরুজ্জামান আসাদ, মেহেদী হাসান ফারুক, প্রতিদিনের কণ্ঠের ইকরামুল হক ও লোকসমাচার ডটকমের সুজন বিশ্বাস ও আকবর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের নৃশংসতার শিকার না হন।

বক্তারা আরও বলেন,সাংবাদিক তুহিনকে হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দেশের দুষ্কৃতিকারী,পাতি নেতা, চাঁদাবাজ ও রাজনৈতিক মতাদর্শ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। যাদের ছত্রছায়ায় এরকম ঘটনা সংঘঠিত হচ্ছে তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করে ফাঁসি কার্যকর করতে হবে। যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে সর্বোপরি পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিক খুন গুমের শিকার হলে সরকারের তরফ থেকে কমপক্ষে নিহত সাংবাদিক পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

একটি স্বাধীন গণতন্ত্র দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণতন্ত্র চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সাংবাদিকতা চরম হুমকির সংকটে পড়বে। তাই গণমাধ্যমের স্বাধীনতা অটুট রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন, খুনিদের দ্রুত বিচারের দাবি

আপডেট সময়: ১০:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫