ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময়: ১০:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ২০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাংবাদিকদের ন্যায়-নিষ্ঠাবান হয়ে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। সমাজ ও রাষ্ট্রের অসংগতি তুলে ধরা যেমন সাংবাদিকদের কাজ তেমনি সরকারের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরতে হবে।

সদর উপজেলার গড়পাড়াস্থ মন্ত্রীর বাসভবনে শনিবার রাতে মানিকগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহ-সম্পাদক বিএম খোরশেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক আকরাম হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যানে নানামুখী উন্নয়ন কাজ করছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। সরকারের এসব উন্নয়ন চিত্র বেশি বেশি করে প্রকাশ করতে হবে।তিনি বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ অবকাঠামোগত বহু উন্নয়ন হয়েছে।

স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। মেডিকেল কলেজ হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে।

মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে মানিকগঞ্জবাসীকে চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। সব ধরনের আধুনিক চিকিৎসা এখানেই করানো সম্ভব হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময়: ১০:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯