ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরফরাজ বাদ!

  • আপডেট সময়: ১২:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বিশ্বকাপে ব্যর্থ। তার ওপর ভারতের কাছে হার। সরফরাজ আহমেদকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছেন না তারই দেশের সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। প্রায় প্রতিদিন পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত কেউ না কেউ সরফরাজকে আক্রমণ করেই চলেছেন। এই যেমন বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকে অধিনায়ক সরফরাজের তীব্র সমালোচনা করে চলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরই অনেকে সরফরাজ আহমেদের অপসারণের দাবি করেছিলেন। সেই তালিকায় ছিলেন শোয়েব আখতারও। তিনিও অনেকর মতো প্রথমেই প্রশ্ন তুলেছিলেন সরফরাজের ফিটনেস নিয়ে। আর এবার সেই শোয়েব আখতার সরাসরি জানালেন, সরফরাজের বদলে কে পাকিস্তান দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন! অর্থাত্, ব-কলমে বুঝিয়ে দিলেন, তিনি আসলে সরফরাজকে আর জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন না। তবে এখনই সরফরাজকে দল থেকে বাদ দিতে চাননি আখতার। বরং কিপার-ব্যাটসম্যান হিসাবে সরফরাজকে দলে রাখতে চেয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের বেশ কিছু সাবেক সরফরাজের বদলে বাবর আজমকে ক্যাপ্টেন করার দাবি তুলেছেন। শোয়েব এক্ষেত্রে অন্য রাস্তা নিলেন। তিনি বললেন, ”একদিনের ও টি-২০ ক্রিকেটে আমি হারিস সোহেলকে ক্যাপ্টেন হিসাবে চাই। বাবরকে টেস্ট দলের ক্যাপ্টেন করে দেয়া হোক। বাবর ভালো ব্যাটসম্যান। ওকে একবার ক্যাপ্টেন হিসেবে দেখে নেয়া যাক!”

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

সরফরাজ বাদ!

আপডেট সময়: ১২:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯