ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে’

  • আপডেট সময়: ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনকে পুলিশ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপি’র সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাত এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল-সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনকে অসত্য মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

তিনি বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ।

বিএনপি মহাসচিব অবিলম্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

‘সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে’

আপডেট সময়: ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০