ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা ছাত্রদলের

  • আপডেট সময়: ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৭৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে হবে ঐতিহাসিক ছাত্র সমাবেশ। এ উপলক্ষে নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ ছয়টি নির্দেশনা দিয়েছে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যে ছয় নির্দেশনা দেওয়া হয়েছে

১. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।

২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করতে হবে।

৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা ছাত্রদলের

আপডেট সময়: ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫