ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব আদালতের কার্যতালিকা অনলাইন করার নির্দেশ

  • আপডেট সময়: ০৭:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিচার প্রার্থীরা তাদের মামলার সব হালনাগাদ তথ্য পেতে দেশের সব আদালতের প্রতিদিনের কার্যতালিকা শতভাগ অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। ‎

বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্তে এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করার জন্য অত্র কোর্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না।
‎
‎অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রত্যেকটি জেলার আদালতগুলোর কার্যতালিকার তথ্য প্রতিদিন করা হচ্ছে না। এ কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবা গ্রহীতারা সংশ্লিষ্ট তথ্য পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।
‎
‎এ অবস্থায় দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সব আদালতের কার্যতালিকা অনলাইন করার নির্দেশ

আপডেট সময়: ০৭:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫