ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সদ্য জন্ম নেয়া বাছুরের মুখে আল্লাহ আল্লাহ ধ্বনি!

  • আপডেট সময়: ১০:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ২১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপির আমতলা গ্রামের মো. নাজমুল হুদার একটি গরুর সদ্যজাত বাছুরের মুখে আল্লাহ আল্লাহ ধ্বনি উচ্চারণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৯টায় এই বাছুরটির জন্ম হয়। স্থানীয়রা জানান, জন্মের পরেই গরুর বাছুরটি একাধারে আল্লাহর নাম উচ্চারণ করছে। এই আশ্চর্যজনক ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে শত শত মানুষ সেই বাছুরটিকে দেখতে আসেন। এলাকাবাসী ঘটনাটি দেখে বিস্মিত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আসিফ ইকবাল জানান, সকালে আমার প্রতিবেশীর মো. নাজমুল হুদার একটি গরু বাছুর প্রসব করে। জন্মের পর থেকেই বাছুরটি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করতে থাকে। এটি জানতে পেরে এলাকার শত শত মানুষ এই আশ্চর্যজনক ঘটনা দেখতে আমার চাচার বাড়িতে ভিড় জমায়। কিন্তু প্রায় দুই ঘণ্টা পর বাছুরটি মারা যায়।

গরুর মালিক, মো. নাজমুল হুদা বলেন, আমি গরুটি পালন করি। এর আগেও আমার কয়েকটি গরুর বাছুর হয়েছে। কিন্তু রোববার সকাল ৯টায় আমার গরুর একটি বাছুর হলে সেটি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করে। এটি দেখে আমি নিজেও অবাক হয়েছি। এলাকার অনেক মানুষ এই ঘটনা দেখতে আমার বাড়িতে এসেছে। অনেকেই বলছে এটি শেষ জামানার আলামত। বাছুরটি সকাল ৯টায় পৃথিবীর আলো দেখে কিন্তু দুর্ভাগ্য বাছুরটি ২ ঘণ্টা পর বেলা ১১টায় মারা যায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য জন্ম নেয়া বাছুরের মুখে আল্লাহ আল্লাহ ধ্বনি!

আপডেট সময়: ১০:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯