ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক লীগের নতুন কার্যকরী সভাপতির নামে পরোয়ানা

  • আপডেট সময়: ০৯:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : জাতীয় শ্রমিক লীগের নতুন নির্বাচিত কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী কহিনুর সুলতানার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিশেষ জজ আদালত-৮।২০০৮ সালে মতিঝিল থানায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে আবুল কালাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক।আজ রোববার ঢাকার গুলশান থানা ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে।আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি কাশিয়ানীতে।ঢাকায় গুলশান-১ এর ২১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে থাকেন তিনি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ধ্যায় বলেন, পরোয়ানার কপি এখনো তাদের কাছে পৌঁছায়নি।আর মোল্লা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই।আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

গত ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।এই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আগামী তিন বছরের জন্য সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।সদ্য-বিদায়ী কমিটির সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ নতুন কমিটির কার্যকরী সভাপতির দায়িত্ব পান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শ্রমিক লীগের নতুন কার্যকরী সভাপতির নামে পরোয়ানা

আপডেট সময়: ০৯:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯